কৃষি লোকসান
জয়পুরহাটে কলার দামে ধস, সিন্ডিকেটে লোকসানের মুখে চাষিরা
জয়পুরহাটে হঠাৎ করেই কলার দামে চরম ধস নেমেছে। পাইকারি বাজারে সরবরাহ বাড়ার অজুহাতে স্থানীয় ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে লোকসানের মুখে পড়েছেন জেলার শত শত কলা চাষি। উৎপাদন খরচ তুলতে না পেরে অনেক চাষিই এখন চরম হতাশায় দিন কাটাচ্ছেন।